শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
অপরিকল্পিত হকার উচ্ছেদ বিপর্যয় সৃষ্টি করেছে : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:২৩ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ১০:২৯ পিএম
সাইফুল হক

সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘ফুটপাতে হকার উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি এই শ্রমজীবী মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় সাইফুল হক আরও বলেন, ‘পুনর্বাসনের ব্যবস্থা না করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন নগরে হকার উচ্ছেদের ঘটনায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে হাজার হাজার পরিবারে দুর্দশা নেমে এসেছে। অসংখ্য মানুষের পেটে লাথি পড়েছে। অসংখ্য মানুষের জীবিকার ছোট ছোট পুঁজি নষ্ট হয়ে গেছে।’

আরও পড়ুন :

‘অবিলম্বে এই কয়েক লক্ষ মানুষের জীবিকার বিকল্প ব্যবস্থা গড়ে তোলা দরকার। না হলে এই উচ্ছেদ নানা সামাজিক সংকটও তৈরি করবে।’ 

তিনি বলেন, ‘এই লক্ষ লক্ষ শ্রমজীবী সাধারণ মানুষকে নিয়েই নগর-মহানগর। এদের বড় অংশই এই মহানগরের বাসিন্দা। বস্তুত এই শ্রমজীবী মেহনতি মানুষদের রক্ত ঘাম আর পরিশ্রমেই আমাদের নগরগুলো গড়ে উঠেছে।’

সে কারণে এই মানুষদের জীবিকা আর মানবিক জীবনের কথা বিবেচনায় রেখেই যাবতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য সাইফুল হক সিটি করপোরেশন আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অপরিকল্পিত   হকার উচ্ছেদ   বিপর্যয় সৃষ্টি   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close