সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
খেলাধুলা
টেবিল টেনিসে যুব দলের ঐতিহাসিক সাফল্যে বিমানের শুভেচ্ছা ও অভিনন্দন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম আপডেট: ১৩.০৪.২০২৬ ৮:২০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে ভারতের সিমলায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আসা বাংলাদেশ যুব টেবিল টেনিস দলকে ফুলেল শুভেচ্ছা ও তাদের অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়।

পাঁচ দিনের প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ যুব দল দেশের হয়ে এ যাবৎ কালের সেরা ফলাফল অর্জন করেছে। দলটি অনূর্ধ্ব-১৯ ছেলেদের দলগত স্বর্ণপদক, অনূর্ধ্ব-১৯ ডাবলসে রৌপ্যপদকসহ মোট আটটি পদক জয় করেছে। এটি বাংলাদেশ টেবিল টেনিসের জন্য একটি গৌরবময় মাইলফলক।

বিমানের পক্ষ থেকে দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া এবং ফুল তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। 

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিক এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ বলেন, ‘প্রতিকূল আবহাওয়া, তীব্র ঠান্ডা ও উচ্চতাজনিত চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের ছেলে-মেয়েরা যে অসাধারণ লড়াই করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা আমাদের গর্বের বিষয়। এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগ করবে।’

দলের অধিনায়ক ও খেলোয়াড়রা বিমানের এই উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আগামীতে আরও ভালো প্রস্তুতির মাধ্যমে দেশকে আরও বড় সাফল্য উপহার দিতে চান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় ক্রীড়া উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এবং যুব টেবিল টেনিস দলের সব সদস্য, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবসময় দেশের ক্রীড়াবিদদের পাশে থেকে তাদের সাফল্যে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেবিল টেনিস   যুব দলের সাফল্য   বিমান বাংলাদেশ   শুভেচ্ছা   অভিনন্দন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close