সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
ধর্ম
ইহরাম অবস্থায় যা করা যাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান নারী-পুরুষের ওপর জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহ বলেন, ‘প্রত্যেক সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর সন্তুষ্টির জন্য কাবাঘরের হজ করা ফরজ।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৯৭)। 

নিয়তসহ ইহরাম পরে নির্দিষ্ট দিনে আরাফার ময়দানে অবস্থান ও কাবা শরিফ তওয়াফ করা হলো হজ। (ফাতাওয়া শামি, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪৫৪)

হজ মুসলমানদের বিশ্ব সম্মেলন। হজকে কেন্দ্র করে পৃথিবীর সামর্থ্যবান মুসলমানরা মক্কায় জড়ো হন। নির্দিষ্ট দিনে নির্ধারিত নিয়মে সবাই একসঙ্গে হজের আমল করেন। আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে হজের ঘোষণা দিন। তারা আপনার কাছে আসবে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীণকায় উটসমূহের পিঠে (আরোহণ করে), তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে।’ (সুরা হজ, আয়াত: ২৭)।

হজের তিনটি ফরজের একটি হলো ইহরাম বাঁধা। হজ বা ওমরার নিয়তে তালবিয়া পাঠ করে বিশেষ নিয়মে নিজেকে আবদ্ধ করার নামই ইহরাম। ইহরাম সম্পন্নের পর স্বাভাবিক অবস্থার মতো সব কাজ করা যায় না। ইহরাম অবস্থায় যেসব কাজ নিষেধ তা হলো—

১. সুগন্ধি, তেল, পাউডার, স্নো ব্যবহার করা যাবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৮৩৩)

২. নখ কাটা, চুল বা পশম মুণ্ডন করা কিংবা উপড়ানো নিষেধ। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৩৬০৪)

৩. সহবাস করা বা যৌনকর্মে উদ্বুদ্ধ করে এমন অশালীন কথা বলা ও কাজ করা যাবে না। (সুরা বাকারা, আয়াত: ১৯৭)

৪. ঝগড়া করা নিষেধ।

৫. পুরুষের জন্য সেলাইকৃত কাপড় বা পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, শার্ট, প্যান্ট, গেঞ্জি, কোট, সোয়েটার ও মোজা ইত্যাদি পরা জায়েজ নেই। (সহিহ মুসলিম, হাদিস: ২৬৮১)। পায়ের পাতার ওপরের উঁচু হাড় ঢেকে যায় এমন জুতা-স্যান্ডেলও পরা যাবে না। নারীরা স্বাভাবিক সব কাপড় ও মোজা পরতে পারবেন। তবে চেহারায় নিকাব বা চেহারার সঙ্গে লেগে থাকে এমন পোশাক পরা যাবে না। তবে অন্যপুরুষের নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।

৬. পুরুষরা মাথা ও মুখমণ্ডল ঢাকতে পারবে না। তবে কান, ঘাড় ও পা ঢাকা যাবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য একান্ত প্রয়োজনে মাস্ক পরতে পারবে। (মানাসিক: ১২৩)

৭. কোনো বন্য জন্তু শিকার বা শিকার করার পরামর্শ দেওয়া যাবে না। (সুরা মায়েদা, আয়াত: ৯৬)

৮. ‎চুল আঁচড়ানো ও সাজসজ্জা করা নিষেধ। (সুনানে তিরমিজি, হাদিস: ২৯৯৮)

৯. ইচ্ছাকৃত ফল-ফুলের ঘ্রাণ নেওয়া এবং সুগন্ধিযুক্ত খাবার খাওয়া মাকরুহ।

১০. কাপড় বা শরীরে উকুন মারা যাবে না।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইহরাম   হজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close