মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
অবশেষে শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুরকে অব্যাহতি
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:২৩ পিএম
মো. আলতাফুর রহমান

মো. আলতাফুর রহমান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘদিন ধরে প্রতারণা ও মামলাবাজিসহ নানা অভিযোগে আলোচিত পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে অবশেষে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে পৌর বিএনপি। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, সিনিয়র আহ্বায়ক মো. মিল্লাত হোসেন মিরাশদার ও যুগ্ন আহ্বায়ক মো. রাশিদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে, গত ৯ এপ্রিল দৈনিক খোলা কাগজের শেষ পাতায় ‘বিএনপির ওয়ার্ড নেতার ক্ষমতার জোর কোথায়’ এবং গত ১১ এপ্রিল খোলা কাগজের শেষ পৃষ্ঠায় ‘বিএনপি নেতার দাপটে অতিষ্ঠ চার গ্রামের মানুষ; শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া ২০২৫ সালের ২৬ অক্টোবর দৈনিক খোলা কাগজে ‘আলতাফুরের কাছে জিম্মি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 


এসব প্রতিবেদনে আলতাফুর রহমানের বিরুদ্ধে সাবেক চিফ হুইপের স্বাক্ষর জাল করে কারাবাস, শতাধিক মানুষকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি, কোন ধরনের শ্রেণি ও অফিসিয়াল কার্যক্রম না থাকা হাজী এছাক মিয়া হাজেরা বেগম মডেল স্কুলের নামে প্রতি বছর প্রাথমিক এবং মাধ্যমিকের বই সংগ্রহ, সরকারি বই ভাঙারি দোকানে বিক্রি, নানা ধরনের প্রতারণা ও অনিয়ম-দুর্নীতি অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ প্রকাশের ৬ মাস পর অভিযুক্ত আলতাফুর রহমান খোলা কাগজের মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদকের বিরুদ্ধে ৪২০,৪১৭,৩৮০,৩৮২,৪৭০ ধারাসহ বিভিন্ন ধারা উল্লেখ করে গত ৬ এপ্রিল মৌলভীবাজার চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) আদালতে মানহানীর মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা, কর্মচারি, কৃষক ও স্থানীয় আরো ১৫জনকে আসামি করেন।

এদিকে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা বানোয়াটি ও হয়রানি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে শ্রীমঙ্গল প্রেস ক্লাব। অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে জরুরি সভা। ডাক দেয় প্রতিবাদ কর্মসূচির। গত রোববার (১৩ এপ্রিল) শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠি হয়।

খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে আলতাফুর রহমানের অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ক্ষোভ প্রকাশ করে উপযুক্ত বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। এ পরিস্থিতিতে দলীয় ভাবমূর্তি রক্ষা ও অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। 

অব্যাহতি সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, তার কর্মকাণ্ড দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী এবং সংগঠনের শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। 

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মো. আলতাফুর রহমান নাজমুল হাসানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

এদিকে, অব্যাহতির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির আভাস দেখা গেছে। তারা আশা করছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের হয়রানি ও আতঙ্ক থেকে মুক্তি মিলবে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। 

তবে আলতাফুর রহমানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বিএনপি নেতা   আলতাফুরকে অব্যাহতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close