সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
আবহাওয়া
তাপপ্রবাহে ২৭ জেলায় সতর্কতা, বাড়তে পারে তাপমাত্রা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৫২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরে প্রথমবারের মতো দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বুধবার রাজশাহীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ২০২৬ সালের এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সঙ্গে দেশের ২৭টি জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা আজ ও আগামীকাল আরও বাড়তে পারে। রাজধানী ঢাকায়ও গতকাল তাপপ্রবাহ বয়ে গেছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অন্যান্য এলাকা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। হিট স্ট্রোক, পানিশূন্যতা ও গরমজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিরাজগঞ্জে ৩৭ দশমিক ৮, কুষ্টিয়ায় ৩৭ দশমিক ৩ এবং দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তিনি আরও বলেন, দেশের অন্যান্য তাপপ্রবাহপ্রবণ এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, যা মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচিত।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কমাতে সহায়ক হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তাপপ্রবাহ   সতর্কতা   তাপমাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close