সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
গৌরনদীতে সিল-স্বাক্ষর জালিয়াতি করে ওয়ারিশ সনদ, জমি দখলের অভিযোগ
মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম

বরিশালের গৌরনদী উপজেলায় এক পালিত সন্তানের বিরুদ্ধে ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে সম্পত্তি আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দেলোয়ার হোসেন নিজেকে মৃত বীর মুক্তিযোদ্ধা আলি হোসেনের বৈধ উত্তরাধিকারী দাবি করে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। 

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আলেয়া বেগমের সিল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ওই সনদটি তৈরি করা হয়েছে।

পরবর্তী, ওই সনদের ভিত্তিতে তিনি মুক্তিযোদ্ধার সম্পত্তির মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালান বলেও অভিযোগ ওঠে।


ভুক্তভোগী আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত ব্যক্তি পালিত সন্তান হলেও আইনগতভাবে উত্তরাধিকার হওয়ার কোনো বৈধতা তার নেই। 

তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল বলছে, ‘জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের এমন অপচেষ্টা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।’

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অপরদিকে, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘স্বাক্ষর জালিয়াতির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   সিল-স্বাক্ষর জালিয়াতি   ওয়ারিশ সনদ   জমি দখলের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close