মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
উপজেলা পরিষদে এমপিদের অফিস ক্ষমতার দ্বৈত কেন্দ্র প্রতিষ্ঠা করবে : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:৩১ পিএম
সাইফুল হক

সাইফুল হক

উপজেলা পরিষদে এমপিদের জন্য অফিস খোলার সিদ্ধান্তে প্রতিবাদ ও তীব্র ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ক্ষোভ জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

বিবৃতিতে তিনি বলেন, ‘উপজেলা পরিষদে এমপিদের অফিস স্থানীয় সরকারের ওপর এমপিদের কর্তৃত্ব ও খবরদারির রাস্তা প্রশস্ত করবে। এই ধরনের পদক্ষেপ উপজেলা পরিষদে সমান্তরাল ক্ষমতার দ্বৈত কেন্দ্র প্রতিষ্ঠা করবে।’

সাইফুল হক বলেন, ‘বাস্তবে গণতান্ত্রিক ও স্বশাসিত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে উপজেলা পরিষদকে যেভাবে ক্ষমতাসম্পন্ন করা দরকার ছিলম এত বছরেও তা হয়নি। এখন যদি পরিদর্শক কক্ষের নামে আবার সংসদ সদস্যদের অফিস খোলা হয়, তবে তা উপজেলা পরিষদ তথা স্থানীয় সরকারের ভূমিকাকে খর্ব করতে পারে এবং উপজেলা পরিষদে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়িয়ে দিতে পারে। এ ধরনের পদক্ষেপ উপজেলা পরিষদে সমান্তরাল ক্ষমতার দ্বৈত কেন্দ্র গড়ে তুলবে।’


তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যদের দায়িত্ব রাষ্ট্রের জন্য উপযুক্ত আইন প্রণয়ন করা। এই গুরুত্বপূর্ণ কাজেই তাদের সমগ্র সময় ও মনোযোগ কেন্দ্রীভূত করা দরকার। স্থানীয় সরকারের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো খবরদারি করা তাদের দায়িত্ব হতে পারে না।’

বিবৃতিতে সাইফুল হক উপজাতি পরিষদে এমপিদের অফিস কক্ষ খোলার পদক্ষেপ থেকে সরে আসতে সরকারি দলসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
 
একইসাথে তিনি এমপিদের জন্য গাড়ি বরাদ্দ দেওয়া সংক্রান্ত আলোচনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সংসদে এই ধরনের আলোচনাকে উৎসাহ না যোগাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। 

সাইফুল হক বলেন, ‘এমপিরা এখন মাসিক যে ৭০ হাজার টাকা পরিবহন ভাতা পান, এখন তা যথেষ্ট বিবেচিত হওয়া উচিত।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উপজেলা পরিষদে এমপিদের অফিস   ক্ষমতার দ্বৈত কেন্দ্র   প্রতিষ্ঠা করবে   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close