শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
রাজনীতি
সরকারকে তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৮ পিএম আপডেট: ২৪.০৪.২০২৬ ৮:৫৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান করতে না পারলে সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বন্ধ করা যাবে না। সরকারের ভালো উদ্যোগসমূহও মার খেয়ে যাবে।’

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

দেশের বিশাল বেকার যুবশক্তিকে উৎপাদনশীল খাতে যাতে উপযুক্তভাবে কাজে লাগানো যায়, সে ব্যাপারে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে আগামী জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাইফুল হক। 


সভায় তিনি আরও বলেন, ‘২০২৪’-এর গণঅভ্যুত্থান তারুণ্যের অগ্রযাত্রা যে বিশাল সম্ভাবনা তৈরি করেছিল, তাকে নষ্ট করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ যুবকের স্বপ্নভঙ্গ হয়েছে, তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। দ্রুত এই হতাশা কাটিয়ে উঠতে হবে। নতুন সরকারকে তরুণ যুবাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই। বিরোধী দলে থাকাকালীন বিএনপি বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ধরনের গণতান্ত্রিক সংস্কার দেখতে চেয়েছে, এখন সে ধরনের সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।’

জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চরম বৈষম্যমূলক ও অন্যায্য বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করেন সাইফুল হক। 

দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিরোধী চুক্তি বাতিলের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সরকারকে তরুণদের আকাঙ্ক্ষা   ধারণ করতে হবে   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close