রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:০৯ পিএম

ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত দর্শকরাও উপভোগ করেন এই প্রতিযোগিতা।

শনিবার (২৫ এপ্রিল) গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 

প্রতিযোগিতার ফুটবলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) ও আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) দল। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলার মাধ্যমে দুই দলই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে। তবে শেষ পর্যন্ত দক্ষতা, কৌশল ও দলগত পারফরম্যান্সে এগিয়ে থেকে ২-০ গোলে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) দল।

এদিকে, আন্তঃব্যাটালিয়ন ভলিবলে মানিকগঞ্জকে (৩৬ বিএনকে) হারিয়ে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জ (২১ বিএন) ও কাবাডি খেলায় সফিপুরকে (২৭ বিএনকে) হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএমএ পরিচালক মো. আসাদুজ্জামান গনী, আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) পরিচালক মো. আইয়ুব আলী, মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিচালক শুভ্র চৌধুরী।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মো. আশরাফুল আলম বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতাপূর্ণ খেলা সৈনিকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে। খেলাধুলা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মনকে প্রফুল্ল ও প্রাণবন্ত করে তোলে।’

তিনি আরো বলেন, ‘এ প্রতিযোগিতা বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত ভূমিকা পালন করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন   ফুটবল   ভলিবল   কাবাডি প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close