শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আবহাওয়া
বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি সারাদেশে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ সময়ের মধ্যে রাজধানী ঢাকার আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি ও বিজলি চমকানোর প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির এই ধারা দেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বৃষ্টি   তাপমাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close