সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
রাজনীতি
বর্তমানে অপরাধের হার বেড়েছে : হাসনাত আবদুল্লাহ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাংসদ হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ইচ্ছাকৃতভাবে নেতিবাচকভাবে তুলে ধরার একটি অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচারের জবাব দিতে হলে বাস্তবতার মাধ্যমে প্রমাণ করতে হবে- বাংলাদেশ সকল ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি।’

মঙ্গলবার (৫ মে) দুপুরে দেবিদ্বার উপজেলা পষিদের সভাকক্ষে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ নিয়ে আয়োজিত অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয়, তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা পাবে এবং পার্শ্ববর্তী দেশের নির্বাচন-পরবর্তী নেতিবাচক শঙ্কাও দূর হবে।’


আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জনমনে এ নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ে অপরাধের হার বেড়েছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে। এ অবস্থায় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

উপজেলার সেবামূলক প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর বার্তা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এসব প্রতিষ্ঠানকে জনগণের স্বার্থেই কাজ করতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই।’

দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যাপ্ত প্রস্তুতির অভাবে এই সংকট তৈরি হয়েছে। সরকার গঠনের পর প্রাথমিক প্রস্তুতির ঘাটতির কারণে ডিজেল সরবরাহে বিঘ্ন ঘটে এবং সুযোগ নিয়ে একটি অসাধু সিন্ডিকেট গড়ে ওঠে।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। 

সভায় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অপরাধের হার   হাসনাত আবদুল্লাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close