মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
আবহাওয়া
চলতি মাসে তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৬ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, চলতি মে মাসে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার বেশি উঠতে পারে। এপ্রিলের অস্বাভাবিক অতিবৃষ্টির রেশ কাটতে না কাটতেই এমন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

চলতি মাসে একদিকে যেমন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, তেমনি দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপপ্রবাহ। প্রকৃতির এই দ্বিমুখী আচরণে একদিকে জনজীবনে চরম অস্থিরতা, অন্যদিকে হাওড়াঞ্চলের কৃষকদের মধ্যে ফসলহানির নতুন আতঙ্ক তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী এপ্রিল মাসের আবহাওয়া ছিল একেবারেই ব্যতিক্রম। যেখানে এপ্রিলে গড়ে ১১৯ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে এবার বৃষ্টি হয়েছে ১৯৬ মিলিমিটার–যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৬ শতাংশ বেশি। বিশেষ করে সিলেটে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সাধারণত এ সময় ভারতের উজানে বেশি বৃষ্টি হলেও এবার বাংলাদেশেই অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, যা মৌসুমি প্রবণতার সম্পূর্ণ বিপরীত।

এপ্রিলের সেই অতিবৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে উত্তর-পূর্বাঞ্চলের হাওড় এলাকায়। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরগুলোতে হু-হু করে পানি বাড়ছে। বোরো ধান কাটার এই শেষ সময়ে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেক জায়গায় ফসল তলিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর ওপর মে মাসে কালবৈশাখী ও ভারি বৃষ্টির পূর্বাভাস কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শ্রমিকসংকট ও বৈরী আবহাওয়ার কারণে অনেক জায়গায় পাকা ধান দ্রুত ঘরে তোলাও সম্ভব হচ্ছে না।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, মে মাসে যদি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টি শুরু হয়, তবে হাওড়াঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে দ্রুততম সময়ের মধ্যে পাকা ফসল ঘরে তোলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তাপমাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close