শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
অর্থনীতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

আজ রোববার (২ আগস্ট) বিকালে বিইআরসির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। 

সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এলপিজির দাম   বিইআরসি   ১২ কেজি এলপিজি   গ্যাসের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close