রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      
অর্থনীতি
‘এমডি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন আইপিডিসির রিজওয়ান দাউদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম
রিজওয়ান দাউদ সামস

রিজওয়ান দাউদ সামস

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘এমডি অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ পুরস্কার অর্জন করলেন তিনি।

ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ও করপোরেট পেশাজীবী উপস্থিত ছিলেন। আইপিডিসি ফাইন্যান্সের অগ্রযাত্রায় নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও দেশের আর্থিক খাতে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করতে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

রিজওয়ান দাউদ সামসের নেতৃত্বে আইপিডিসি ফাইন্যান্স টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, গ্রাহককেন্দ্রিক সেবা ও উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানো, দায়িত্বশীল অর্থায়ন নিশ্চিত করা ও প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় রিজওয়ান দাউদ সামস বলেন, “এ পুরস্কার আইপিডিসি পরিবারের প্রতিটি সদস্য এবং আমাদের ওপর আস্থা রাখা অংশীজনদের সম্মিলিত অর্জন। ৪৫ বছর পূর্তির এ সময়ে আমরা এমন দায়িত্বশীল অর্থায়ন কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের মানুষ ও ব্যবসায়প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমি প্রত্যাশা করি।”

আইপিডিসি ফাইন্যান্সের ৪৫ বছর পূর্তির বছরে এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্স বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে ব্যক্তি ও ব্যবসায়প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন আর্থিক সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এমডি অব দ্য ইয়ার   স্বীকৃতি পাওয়া   আইপিডিসির রিজওয়ান দাউদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close