শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন      
অর্থনীতি
বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশে যাত্রা শুরুর দুই দশকের মাথায় ৫০তম আউটলেট চালু করেছে আন্তর্জাতিক ফুড ব্র্যান্ড কেএফসি। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে নতুন এই রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছে। নতুন আউটলেটটি আধুনিক নকশা ও আন্তর্জাতিক ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম বড় কেএফসি রেস্তোরাঁ, যেখানে একসঙ্গে ১৩০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে।

সম্পূর্ণ ডিজিটাল সুবিধাসম্পন্ন এই আউটলেটে রয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। এর মাধ্যমে অতিথিরা নিজেরাই সহজে ও দ্রুত খাবারের অর্ডার দিতে পারবেন।

৫০তম আউটলেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

এ বিষয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।’


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  কেএফসি ৫০তম আউটলেট   বসুন্ধরা   ট্রান্সকম ফুডস   ফাস্টফুড  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close