বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ২০২৫-২৬ অর্থবছরে আয়কর-পূর্ববর্তী মুনাফা হয়েছে ৩০১ কোটি ৯৯ লাখ টাকা। একই অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে ৪৪৩ কোটি ৫ লাখ টাকা রাজস্ব জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাপেক্সের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. মঞ্জুরুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বাপেক্স ভবনে কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। ওই অর্থবছরে কোম্পানির মোট আয় হয়েছে ৮০০ কোটি ৮৬ লাখ টাকা এবং মোট ব্যয় ৪১০ কোটি ৮২ লাখ টাকা।
এ ছাড়া কোম্পানির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
কেকে/ এসএমএন