বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      
অর্থনীতি
জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক সই
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশি দক্ষ কর্মীদের, বিশেষ করে জাপানে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে মুন্সি এন্টারপ্রাইজ লিমিটেড (এমইএল) ও জাপানভিত্তিক ফোর্থ ভ্যালি কনসিয়ার্জ করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এমইএলের ব্যবস্থাপনা পরিচালক রাকিব মো. ফখরুল রকি এবং ফোর্থ ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহেই শিবাসাকি ও নির্বাহী পরিচালক আকি তাকেদা। সাক্ষী ছিলেন শিনইচি তানাকা।

এই সহযোগিতার আওতায় মুন্সি ট্রেনিং একাডেমির মাধ্যমে জাপানি ভাষা প্রশিক্ষণ (এন৪/এ৩) ও কারিগরি দক্ষতা উন্নয়ন এবং জাপানের স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (এসএসডাব্লিউ) কর্মসূচির অধীনে বাংলাদেশি কর্মী নিয়োগ ও জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। 

উভয় প্রতিষ্ঠান প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের জাপানি নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের লক্ষ্য ব্যক্ত করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাপানের ফোর্থ ভ্যালি   মুন্সি এন্টারপ্রাইজ   সমঝোতা স্মারক  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close