রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু      ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      
অর্থনীতি
ঢাকা-জেদ্দা ফ্লাইট বাতিল নিয়ে যা জানাল ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৬:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগমুহূর্তে বাতিল করা হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।

উড্ডয়নের আগে ককপিটে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। এ অবস্থায় পাইলট ইন কমান্ড (পিআইসি) যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। এ ঘটনায় রানওয়ে ও উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় এসব তথ্য জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার জিএম (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম।

প্রতিষ্ঠানটি জানায়, প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। বর্তমানে সব যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন।

এদিকে, ফ্লাইটটির যাত্রীদের নিয়ে কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে।

মো. কামরুল ইসলাম এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-জেদ্দা ফ্লাইট বাতিল   ইউএস-বাংলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close