রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৪৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারা দেশে গেল ২৪ ঘণ্টায় সংক্রামক রোগ হাম ও এর উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৭ ও নিশ্চিত হামে ৪ জন মারা গেছে। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়াল ৪০৯ জনে।

আজ রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৭০৮।

হাম ও এর উপসর্গ নিয়ে গেল দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৫ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪৪।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৬ হাজার ৮১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৯ হাজার ১৫৯ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম   হামের উপসর্গ   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close