রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
চাকরি
দিনাজপুরে প্রাণ-আরএফএল গ্রুপে ১৩০ আনসার-ভিডিপি সদস্যের চাকরি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশাল সাফল্য অর্জিত হয়েছে। দিনাজপুরের আনসার ও ভিডিপির আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত প্রশিক্ষণপ্রাপ্ত ১৩০ জন আনসার ও ভিডিপি সদস্যের শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ে আয়োজিত বিশেষ জব ফেয়ারে প্রাণ-আরএফএলের এইচআর প্রতিনিধি ও সহকারী ম্যানেজার এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে বিভিন্ন ট্রেডে দক্ষ সদস্যদের মধ্য থেকে মোট ১৩০ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েল্ডিং ৬জি ৪৩ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (আরএসি) ৪০ জন, অটোমোটিভ মেকানিক্স ৪০ জন, মোটর ড্রাইভিং সাতজন, নির্বাচিত সদস্যরা সহকারী অপারেটর (আরএসি), সহকারী টেকনিশিয়ান (আরএসি), সহকারী ওয়েল্ডার, ড্রাইভার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আগামী মাসেই প্রাণ-আরএফএল গ্রুপে যোগ দেবেন।

চাকরিপ্রাপ্ত সদস্যরা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের অনন্য উদ্যোগে বাহিনীতে ‘ওয়েল্ডিং ৬জি’র মতো আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ চালু করায় এই বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণ শেষে চাকরির নিশ্চয়তা পাওয়ায় তারা মহাপরিচালকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান এ সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিতেও কাজ করছে। আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় আজ ১৩০ জন আনসার সদস্যের একটি বড় কর্মসংস্থান নিশ্চিত হলো।’

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে মোট ১৫২ জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   প্রাণ-আরএফএল গ্রুপ   আনসার-ভিডিপি সদস্যের চাকরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

চাকরি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close