রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
স্বাস্থ্য
হামে আরও সাত শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:১১ পিএম আপডেট: ১৪.০৫.২০২৬ ৮:৪৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গেল ২৪ ঘণ্টায় সংক্রাম রোগ হাম ও এর উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ছয়জন ও নিশ্চিত হামে মারা গেছে একজন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৫১৮ জন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদন মতে, হামে ও এর উপসর্গ নিয়ে গেল দেড় মাসে সারা দেশে ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৯ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৩০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৪ হাজার ৪১৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯২ জন ও আক্রান্ত ২৯ হাজার ৪৮১ জন।

এ হিসাব গেল ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম   শিশুর মৃত্যু   হামে আক্রান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close