রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
স্বাস্থ্য
লামা-আলীকদমে থামছেই না হামের ভয়াবহতা
বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কুরুকপাতার দুর্গম পাহাড়ি এলাকায় হামের উপসর্গে প্রাণ হারিয়েছে এক বছর বয়সী শিশু তুমরাও ম্রো। শুক্রবার (১৫ মে) সকালে কুরুকপাতার ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার সংপ্রং ম্রো (১৮) নামে নববধূ হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ভর্তির মাত্র ৪ মিনিটের মাথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। 
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এই এলাকায় এ পর্যন্ত ৩০৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৭৪ জন শিশু ও পূর্ণবয়স্ক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই শিশু।উন্নত চিকিৎসার জন্য ৩ জন হামে আক্রান্ত শিশুকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। 

এদিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম এলাকায় অবস্থিত ‘সাঙ্গু অনাথ সংঘ’-এ ২৪ শিক্ষার্থীর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। তথ্য পাওয়ার পরপরই আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে লামা উপজেলা স্বাস্থ্য বিভাগ।

​জানা গেছে, অনাথ আশ্রমের শিশুদের অসুস্থতার খবর পাওয়া মাত্রই লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের নির্দেশনায় রোববার (১০ মে) সকালে একটি বিশেষ মেডিকেল টিম প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধপত্র নিয়ে তাৎক্ষণিকভাবে ওই দুর্গম এলাকায় পৌঁছায়।

দুর্গম পাহাড়ি ভূখণ্ড হওয়ায় আক্রান্তদের দ্রুত হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না। এলাকায় বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বর্তমানে সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দুর্গম এলাকায় জরুরি মেডিকেল ক্যাম্প এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল শনিবার (১৬ মে) কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামা   আলীকদম   হামের ভয়াবহতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close