সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বিসিবি নির্বাচন ৭ জুন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি : এআই দিয়ে তৈরি।

ছবি : এআই দিয়ে তৈরি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ মে) বিসিবি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৭ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফল প্রকাশ করা হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

১৮ মে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের পর ১৯ মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে ১৯ মে বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এরপর ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
 
২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে তফসিলে। এরপর ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ ও দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুনানির সময় ধার্য করা হয়েছে।

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও দুপুর ২টার দিকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদনের শেষ সময় রাত ১২ পর্যন্ত।

বিসিবি বর্তমানে পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দিয়ে।

আগের নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

এরপর তামিমকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়। তাদের মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। সেটিই বাস্তবায়ন হতে চলেছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিসিবি   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close