রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
স্বাস্থ্য
ভাতার জন্য জুলাই থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্তি : স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ৮ বছরে বাংলাদেশে একটি প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

শনিবার (১৬ মে) বিকালে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদের হলরুম আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় নিয়ে আসা হবে। 

যাদের পরিবারে প্রতিবন্ধী আছে, সকলের নাম জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন বলেন, “নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দিব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন। তিনটা জিনিস আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবনযাপন করে আল্লাহর ইবাদত করে সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন। সেই কারণে আড়াই হাজার টাকা করে মাসে পাবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে।’

উপস্থিত ভাতা সুবিধাভোগী নারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১২ মাসে ৩০ হাজার টাকা জমা নেবেন। জামাইয়ের কাছে আপনাদের আর ঘুরতে হবে না। জামাইরা ঘুরে হাত পাতবে টাকা দাও, টাকা দাও। এটা বাস্তবায়িত হতে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘দেশে নতুন ওষুধ এসেছে, লেবার পেইনকে বিলম্বিত করে নরমাল ডেলিভারি করার জন্য। সেই কারণে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে সরকার। আপনারা ধৈর্যের সাথে আমাদের চিকিৎসা সেবা পাওয়ার জন্য অপেক্ষা করুন। সকল নাগরিকের জন্য সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।’

নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন সাখাওয়াত হোসেন বকুল। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাতার জন্য   জুলাই থেকে   প্রতিবন্ধীদের তালিকাভুক্তি   স্বাস্থ্যমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close