সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
শাটডাউনের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ডুয়েটের নতুন উপাচার্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:০৫ পিএম
মোহাম্মদ ইকবাল

মোহাম্মদ ইকবাল

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চলমান কমপ্লিট শাটডাউনের মধ্যেই ক্যাম্পাসে ঢুকে নিজ দপ্তরে দায়িত্ব পালন শুরু করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টার দিকে ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) উৎপল কুমার দাস বিষয়টি খোলা কাগজকে  নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তাদের অনুরোধে বিকাল সাড়ে ৩টায় উপাচার্য ক্যাম্পাসে ঢুকেন এবং শান্তিপূর্ণভাবে অফিস কার্যক্রম শুরু করেন।

উৎপল কুমার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষার্থী নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানিয়েছেন।’

ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ডুয়েট ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গত রোববার উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হন।

এর আগে, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ ওই নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামে।

আন্দোলনকারীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

গত মঙ্গলবার মোহাম্মদ ইকবাল খোলা কাগজকে বলেছিলেন, ‘আমি নিয়মিত দায়িত্ব পালন করছি। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন-বোনাসসহ বকেয়া পরিশোধ করা হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থাও নিতে বলা হয়েছে। শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। সাধারণ সভা করে ধীরে-সুস্থে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাটডাউন   দাপ্তরিক কার্যক্রম   ডুয়েটের নতুন উপাচার্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close