শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংক্রামক রোগ হাম ও এর উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ১২ ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু।

আজ শনিবার (২৩ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন মতে, হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৪৯৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬২ হাজার ৫৬০ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১৪ শিশুর ও আক্রান্ত ৩৫ হাজার ৫১৩ শিশু।

এই হিসাব গেল ১৫ মার্চ সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামে মৃত্যু   হামের উপসর্গ   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close