শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
ধর্ম
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার (২৫ মে)। এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা। কেউ কাবা শরিফ তাওয়াফে, কেউ নফল ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন।  

আজ রোববার (২৪ মে) এশার নামাজের পরই হাজিরা তাবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। মিনায় যাওয়ার আগে মুসল্লিরা ইহরামের কাপড় পরিধান করবেন। 

৮ জিলহজ সোমবার মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার (২৬ মে) ৯ জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজিরা। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হজের খুতবা। 

এ বছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন ১০ জিলহজ, বুধবার (২৭ মে) জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানি করবেন তারা।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৫ থেকে ১৮ লাখ মানুষ হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পবিত্র হজ   আনুষ্ঠানিকতা   সোমবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close