শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
খেলাধুলা
ইউটিউবে বিনামূল্যে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারকারী সংস্থাগুলোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। এই দুই দেশের ফুটবল ভক্তরা সরাসরি ম্যাচ দেখতে পাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল এই বছর টুর্নামেন্টের ১০৪ ম্যাচের সবগুলো বিনামূল্যে দেখাবে।

সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল নাসরের রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোড-এ বিনিয়োগ করেছেন। এই কোম্পানির সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে কেজটিভি। এই ইউটিউব প্লাটফর্ম বিশ্বকাপের ম্যাচগুলো বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে। কিন্তু এই সুবিধা পাবে শুধু ব্রাজিল।

ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের লাইভমোড-এর সঙ্গে অংশীদারত্ব করে ২০২২ সালে কেজটিভি চালু করেন। ওই বছরের বিশ্বকাপে কিছু বাছাইকৃত ম্যাচ তারা সম্প্রচার করেছিল। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও কাভার করেছে তারা।

আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য কেজটিভি ব্রাজিলের নাগরিকদের জন্য ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো স্ট্রিম করার পরিকল্পনা করেছে। এর পাশাপাশি তারা কিছু পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করবে, যার মূল লক্ষ্য তরুণ ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করা।

ভারত বা বাংলাদেশের ভক্তরা তাদের ইউটিউব কিংবা টুইচ চ্যানেল খুললেও সরাসরি সম্প্রচারকৃত ম্যাচগুলো দেখতে পারবে না। কারণ ব্রাজিল ছাড়া অন্য অঞ্চলের জন্য এই চ্যানেল লক করা থাকবে। কেজটিভি ও এর মূল সংস্থা লাইভমোড কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্য ডিজিটাল স্বত্ব কিনেছে। 

এদিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে জি, তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখাবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   বিশ্বকাপ   ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close