রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
খেলাধুলা
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে বাধা বৈরী আবহাওয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচে বৈরী আবহাওয়া বাধা হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস থাকায় ম্যাচটি বিলম্বিত বা সাময়িকভাবে স্থগিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মাঠে গড়াবে লড়াইটি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত হলে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। শেষ বজ্রপাতের পর নির্ধারিত সময় অতিক্রম না হওয়া পর্যন্ত ম্যাচ পুনরায় শুরু করা যাবে না। ফলে দীর্ঘ সময়ের বিলম্বের সম্ভাবনা রয়েছে।

এর আগে ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচও তীব্র বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। সে সময় দর্শকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরতে হয়।

স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, আবহাওয়াজনিত বিলম্বের পরিস্থিতি মোকাবিলায় তার দল প্রস্তুত রয়েছে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, টুর্নামেন্টে আবহাওয়ার কারণে ম্যাচ বিলম্বিত হওয়ার ঘটনা ইতোমধ্যে ঘটেছে এবং মিয়ামিতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই দলকে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নকআউট পর্বে ওঠার আশা ধরে রাখতে স্কটল্যান্ডের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে তাদের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে হেরে গেলেও সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাবে না, কারণ গ্রুপ পর্ব শেষে সেরা তিন দল পরবর্তী ধাপে জায়গা পাবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ব্রাজিল   স্কটল্যান্ড   ম্যাচ   বৈরী আবহাওয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close