শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
খেলাধুলা
সেমিফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার প্রতিপক্ষ বা ম্যাচ নিয়ে নয়, বিশ্বকাপজুড়ে দলের বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত কানসাস সিটিকে বিদায় জানিয়েছেন তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’

বিশ্বকাপের শুরু থেকেই লিওনেল স্কালোনির দল কানসাস সিটিকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে আসছিল। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলতে বিভিন্ন শহরে গেলেও ম্যাচ শেষে আবার কানসাসে ফিরে প্রস্তুতি নিয়েছিল আর্জেন্টিনা।

নকআউট পর্বে অবশ্য সেই রুটিনে পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর দলটি মায়ামিতে অবস্থান করে। পরে মিশরের বিপক্ষে ম্যাচ খেলতে যায় আটলান্টায়। এরপর আরেকবার কানসাসে ফিরে এলেও এবার সেই অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।

কানসাস ছাড়ার আগে আর্জেন্টিনা দলের ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজন করা হয়। এরপর সেমিফাইনালের ভেন্যুর উদ্দেশে রওনা দেয় দলটি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফলাফলের ওপর নির্ভর করবে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য। জয় পেলে নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর পরাজিত হলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাবে মায়ামিতে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সেমিফাইনাল   মেসি   আবেগঘন বার্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close