সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
প্রিয় ক্যাম্পাস
বন্যার্তদের সহযোগিতায় মানবিক কল্যাণ তহবিল গঠনে গকসুর সংবাদ সম্মেলন
গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশজুড়ে চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত জনপদ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় মানবিক তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, সুপেয় পানি ও জরুরি ওষুধ পৌঁছে দিতে কাজ করবে গকসু। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ওষুধের জোগান দিতে কার্যক্রম চলমান থাকবে।

এ ছাড়া বক্তারা জানান, চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের গরিব ও বিপর্যস্ত শিক্ষার্থীদের পরিচয় গোপন রেখে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন বলেন, “গকসু’র উদ্যোগে মানবিকতার তাগিদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আমরা একটি তহবিল গঠন করতে যাচ্ছি। এই তহবিল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতি আহ্বান রইল, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় একটি ফ্রি হেলথ ক্যাম্পেইনের আয়োজন করে জরুরি ওষুধ ও স্যালাইন বিতরণ করার। পাশাপাশি আমাদের উত্তোলনকৃত অর্থ থেকে এলাকাগুলোতে শুকনো খাবার ও নিরাপদ পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।”

গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, “দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে গকসু। মানবিক সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সব সামাজিক ও সাংস্কৃতিক ক্লাবকে একসঙ্গে তহবিল সংগ্রহে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবার যৌথ প্রচেষ্টায় তহবিলের অর্থ দিয়ে দুর্যোগপীড়িত মানুষের কাছে জরুরি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেব।”

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) থেকে রোববার (১৯ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অর্থ সংগ্রহ কর্মসূচি চালানো হবে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   গকসু   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close