সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
চাকরি
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৮২ শূন্য পদে নিয়োগ পরীক্ষা ২৪ জুলাই
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম আপডেট: ১৫.০৭.২০২৬ ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোডের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ১৫ অক্টোবর, ২০২২ সালের ২৬ জুলাই এবং ২০২৫ সালের ১ জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ১৩তম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রাস্টম্যান পদে ২টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৭টি, নাজির-কাম-ক্যাশিয়ার পদে ১৩টি, সার্টিফিকেট সহকারী পদে ১২টি, সার্টিফিকেট পেশকার পদে ২টি, ক্রেডিট চেকিং-কাম-সার্ভেয়ার সহকারী পদে ১২টি, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী পদে ১২টি এবং ড্রেসার পদে ১২টিসহ মোট ৮২টি শূন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীরা ১৫ জুলাই সকাল ১০টা থেকে ২৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের জন্য https://dckishoreganj.teletalk.com.bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

জেলা প্রশাসন পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে আনার এবং নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

চাকরি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close