রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
খেলাধুলা
বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

বুধবার (১৫ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে স্বাগতিক ব্যাটাররা। এক পর্যায়ে এক উইকেটে ৭৫ রান তুলে বড় সংগ্রহের ভিত্তি গড়ে তারা। তবে এরপর ৪১ রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে জিম্বাবুয়ে। এ সময় জোড়া আঘাত হানেন পেসার নাহিদ রানা ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। ফলে ম্যাচ জিততে বাংলাদেশকে ১২০ বলে ১৭১ রান করতে হবে। তাওহীদ হোসেন হৃদয়ের নেতৃত্বাধীন দল ব্যাট হাতে সেই লক্ষ্যেই মাঠে নামবে।

এর আগে এই সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও পরাজিত হয়ে সিরিজ খোয়ায় টাইগাররা। যদিও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর সমালোচনার মুখে থাকা বাংলাদেশ দল এখন টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   রান   জিম্বাবুয়ে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close