সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
প্রিয় ক্যাম্পাস
মানুষের করের টাকায় পড়ার সুযোগকে মূল্যায়ন করতে হবে: ববি উপাচার্য
ববি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগকে যথাযথভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি বলেন, অর্জিত জ্ঞান সমাজ, দেশ ও মানবকল্যাণে কাজে লাগিয়ে উন্নত, সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের ২৩টি বিভাগ পৃথকভাবে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা অংশ নেন। ওরিয়েন্টেশন শেষে প্রতিটি বিভাগে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়।

উপাচার্য বলেন, ‘অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেছ। বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে এমন আচরণ করতে হবে, যাতে তোমাদের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম আরও বৃদ্ধি পায়।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের করের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। অর্জিত জ্ঞান সমাজ, দেশ ও মানবকল্যাণে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’

এ সময় উপাচার্য ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, কোনো ধরনের র‍্যাগিং বা হয়রানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

দিনব্যাপী ওরিয়েন্টেশন শেষে বিভিন্ন বিভাগে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিনভর প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close