সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
খেলাধুলা
ডিফেন্সিভ কৌশল নিয়ে সমালোচনা, জবাব দিলেন টুখেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৩০ এএম
থমাস টুখেল

থমাস টুখেল

ফুটবল বিশ্বকাপ ২০২৬’-এর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর বিষন্ন মনে সংবাদ সম্মেলনে আসলেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। হারের পরপরই তার কৌশলের সমালোচনা করেছেন প্রাক্তন ফুটবলার ও সমর্থকরা। এক গোলে এগিয়ে যাওয়ার পর ইতিবাচক ফুটবল না খেলে ডিফেন্সিভ খেলেছে ইংল্যান্ড। এই কৌশলের জন্য টুখেলকে একহাত নিয়েছেন অনেকে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই টুখেলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইংলিশ মিডিয়া। 

তবে নিজের পক্ষেই সাফাই গাইলেন তিনি, ‘আপনারা এই বিষয় নিয়ে মিলিয়ন কোচের সঙ্গে আলোচনা করতে পারেন। মাঠে আমাকেই সিদ্ধান্ত নিতে হয়েছে।’


১-০ গোলে এগিয়ে থাকার পরও ইংল্যান্ড ডিফেন্সিভ খেলল কেন? এ নিয়ে প্রশ্ন হয়েছে। এটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমি খেলা বিশ্লেষণ করেছি। আমি নিশ্চিত হয়েই করেছি। ফলে এর দায়ভারও আমার। এই মুহূর্তে আমার কোনো অনুশোচনা নেই।’ 

ইংল্যান্ড হারলেও আজকের ম্যাচে টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলেছে- এমনটাই দাবি টুখেলের, ‘আমরা আজকে জয়ের খুব কাছাকাছি ছিলাম। সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটা আমাদের সেরা ম্যাচের একটি। আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। আমরা চেষ্টা করেছি, শেষ পর্যন্ত পারিনি। কিন্তু কোনো অনুশোচনা নেই।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিফেন্সিভ কৌশল   সমালোচনা   ইংল্যান্ড ফুটবল দল   থমাস টুখেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close