সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      
খেলাধুলা
ক্লাব চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার বার্কো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:২৬ এএম
ছবি : ভ্যালেন্টিন বারকো/সংগৃহীত

ছবি : ভ্যালেন্টিন বারকো/সংগৃহীত

ফ্রান্সের লিগ ওয়ান পাট চুকিয়ে আনুষ্ঠানিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার তরুণ প্রতিশ্রুতিশীল ফুটবলার ভ্যালেন্টিন বারকো। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে ২২ বছর বয়সী এই ডিফেন্ডারকে ৭ বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে ভিড়িয়েছে ব্লুজরা। আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ এনজো ফার্নান্দেজের সঙ্গী হবেন তিনি।

মূলত লেফট-ব্যাক এবং মিডফিল্ড—উভয় পজিশনেই সমান পারদর্শী বারকো। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে ক্যারিয়ার শুরু করা বারকো এরপর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ও সেভিয়ায় সংক্ষিপ্ত সময় কাটান। পরবর্তীতে স্ট্রাসবার্গে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ৫৮টি ম্যাচে ৩টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেন। যার সুবাদে জায়গা পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলেও।

গত মৌসুমে ফ্রান্সে দুর্দান্ত পারফর্ম করার পর বিশ্বকাপের আর্জেন্টিনা দলেও জায়গা পান তিনি। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে মাত্র ১৯ মিনিট মাঠে নামার সুযোগ পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর জাস্টিস বেকারের মতো উদযাপনে ইংলিশ তারকা জুড বেলিংহামের সঙ্গে এক উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে আলোচনায় এসেছিলেন এই ডিফেন্ডার।

আসন্ন প্রাক-মৌসুম প্রস্তুতির শেষভাগে নতুন ঠিকানায় দলের সাথে যোগ দেবেন এই আর্জেন্টাইন তারকা। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে স্কোয়াডকে আরও শক্তিশালী করতে এবারের দলবদলে বিশাল বাজেট খরচ করছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। বারকোর আগে তারা অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডে মরগান রজার্স এবং আটালান্টা থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে মার্কো পালেস্ত্রাকে দলে ভিড়িয়েছে।

এ ছাড়া ম্যাক্সেন্স লাক্রোয়া, জেওভানি কেন্ডা, ডেনার, ড্যানি ওয়েলবেক ও দাস্তান সাতপায়েভও স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন। ওনারশিপ গ্রুপ 'ব্লু-কো'র সুবিধা কাজে লাগিয়ে স্ট্রাসবার্গ থেকে আগেই ইমানুয়েল এমেঘাকেও সই করিয়েছে চেলসি। অন্যদিকে ব্র্যান্ডফোর্ডের সাথে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করা সাবেক লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনকে নিয়েও গুঞ্জন জোরালো হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   চেলসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close