শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
চাকরি
খোলা কাগজে হিসাবরক্ষক পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:১৬ এএম আপডেট: ০৩.০৮.২০২৬ ১০:৪২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় দৈনিক খোলা কাগজ হিসাব রক্ষক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হিসাব রক্ষক পদে একজন যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এমবিএ (অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট) হতে হবে। সিএ (সিসি) সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া দেশের প্রথম সারির জাতীয় দৈনিকে হিসাব বিভাগে ন্যূনতম ৭ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর সততা ও নৈতিকতা, বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, সময় ব্যবস্থাপনা, যোগাযোগ ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি আর্থিক প্রতিবেদন ও বিশ্লেষণ, অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা, কর ও নিরীক্ষা-সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ, বাজেট প্রণয়ন, ব্যয় নিয়ন্ত্রণ এবং কার্যক্রম তদারকির সক্ষমতা থাকতে হবে।

বেতন প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের ১৫ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদনপত্র [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
ই-মেইল: [email protected]
বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১, সড়ক-১৭, বনানী, ঢাকা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খোলা কাগজ   চাকুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

চাকরি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close