রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস : ডা. শারমিনকে তলব
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৩২ পিএম
শারমিন জাহান সোমা

শারমিন জাহান সোমা

অফিস টাইমে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. শারমিন জাহান সোমাকে কৈফিয়ত তলব করেছে স্বাস্থ্য বিভাগ।

গতকাল রোববার (২ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু নাইম মো. ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ কৈফিয়ত তলব করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কর্তৃক ভেদরগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকে (ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক) আকস্মিক পরিদর্শন কার্যক্রম পরিচালনা কদীাল। এ সময় ওটি রেজিস্ট্রারে প্রাপ্ত লিখিত তথ্যানুযায়ী শারমিন জাহান সোমা এদিন দুপুর দুইটায় ক্লিনিকে সার্জারি পরিচালনা করেন।’

‘সরকারি নিবন্ধিত চিকিৎসক অফিস চলাকালীন ব্যক্তিগত চিকিৎসা কার্যক্রম পরিচালনা ‘মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ ১৯৮২’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

শারমিন জাহান সোমাকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘কেন তার বিরুদ্ধে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তার স্বপক্ষে জবাব (প্রমাণাদিসহ) এ পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে দাখিল করতে হবে।’

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈফিয়ত তলবের চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালকের কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও শরীয়তপুরের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   ডা. শারমিন জাহান সোমা   প্রাইভেট প্র্যাকটিস   স্বাস্থ্য বিভাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close