সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      
খেলাধুলা
কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জিতলো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার-আপ হয়ে রৌপ্যপদক জিতেছে বাংলাদেশ। 

২২-২৯ জুলাই পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয় কাভা পুরুষ আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন কাভার তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেয় ১৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল। প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলো হলো- স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ০-৩ সেটে পরাজিত হয়।

এই জয়ের মাধ্যমে স্বাগতিক পাকিস্তান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করে। বাংলাদেশ রানার-আপ হয়ে রৌপ্যপদক অর্জন করেছে। একই দিনে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা ৩-২ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ব্রোঞ্জপদক অর্জন করে।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় ভলিবল দল রাউন্ড রবিন লীগ পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমি-ফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ পাঁচটি জয় নিয়ে রানার-আপ হয়ে রৌপ্যপদক অর্জন করে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম কর্মকর্তাদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। একই সঙ্গে দেশের ভলিবলপ্রেমী দর্শক, ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট সকল ব্যক্তি, গণমাধ্যম ও জাতীয় দলের প্রতি সমর্থন ও উৎসাহ প্রদানকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ভলিবল দল   কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ   রৌপ্যপদক   পাকিস্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close