রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
খেলাধুলা
ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভলিবল দলকে সংবর্ধনা দেবে ফেডারেশন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রৌপ্যপদক জয়ের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয় ভলিবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। একই সঙ্গে তৃণমূলে ভলিবলের প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকালে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নবনিয়োগপ্রাপ্ত অ্যাডহক কমিটির প্রথম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। টুর্নামেন্টে দুর্দান্ত খেলা রৌপ্যপদক জয়ী দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী। 

সভার শুরুতেই কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যের জন্য জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দলের ম্যানেজার ও ফেডারেশনের সদস্য মো. মাসুদুল আলমকেও বিশেষভাবে অভিনন্দন জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, রৌপ্যজয়ী জাতীয় দলকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ফেডারেশনের প্রশাসনিক ও ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এসব উপকমিটির প্রস্তাব পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তৃণমূল পর্যায়ে ভলিবলের বিস্তার ও নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী বয়সভিত্তিক জাতীয় ভলিবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও গ্রহণ করেছে ফেডারেশন। এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সদস্যরা বাংলাদেশের ভলিবলের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তারে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভলিবল দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close