শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
রুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:২৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রদলপন্থী চার শিক্ষার্থীর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রুয়েটে ছাত্রদলের কোনো কমিটি না থাকায় চার আয়োজক রুয়েট ছাত্রদলের কোনো পদে না থাকলেও ক্যাম্পাসে তারা ছাত্রদলের আদর্শের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে 

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন সিরিজের ছাত্রদলের নেতাকর্মীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, প্রশাসনিক ভবন, বেলতলা, জিয়া হল, সেলিম হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

রুয়েট ছাত্রদলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আরএম ফয়সাল আরাফাত, ২০২০-২১ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের একিউএম কায়েস বিন মাহবুব ও ওসমান বিন মাহফুজ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আল শাহীদ সৈকতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সিরিজের ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রুয়েট   ছাত্রদল   পরিচ্ছন্নতা অভিযান   পরিচ্ছন্ন ক্যাম্পাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close