রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
প্রিয় ক্যাম্পাস
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:১০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদ বিতরণ এবং র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মনিরা আহসান, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ রাকিব আল মামুনের বক্তব্যের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর আইকিউ টেস্ট প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদ বিতরণ এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ে কর্মরত ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীরাও বক্তব্য দেন এবং বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।

এর আগে, শনিবার (২২ আগস্ট) কার্নিভালের প্রথম দিনে ফার্মা অলিম্পিয়াড, বৈজ্ঞানিক সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মানারাতসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন।

ফার্মেসি ক্লাব আয়োজিত এ কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সুস্থ প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফার্মা কার্নিভাল ২.০  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close