মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
বিনোদন
কলার মোচা দিয়ে ক্রিস্পি সালাদ বানাবেন জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিত্যনতুন সবজির সমাহার নিয়ে প্রায়ই ভক্তদের চমকে দেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি কৃষি ও গাছপালার প্রতিও তার রয়েছে বিশেষ আগ্রহ। এবার নিজের হাতে ফলানো কলার মোচা, ওল, পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, আর পদ্মফুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম।’

নিজের ফলানো কলার মোচা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিস্পি সালাদ বানাবো, একটু ফিউশন মতো হবে।’

জয়ার এই পোস্টে তার কৃষিপ্রেমের পাশাপাশি খাবার নিয়ে নতুন কিছু করার আগ্রহও ফুটে উঠেছে। নিজের হাতে ফলানো সবজি দিয়ে ফিউশনধর্মী সালাদ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

জয়ার বাগানের এসব সবজি-ফুল দেখে অবাক ও মুগ্ধ তার ভক্তরাও। একজন তারকা কতটা যত্ন নিয়ে আবাদ করছেন, তার ফসল যেন সেটারই সাক্ষ্য দেয়। অধিকাংশ মন্তব্যেই জয়ার এই কৃষিকাজকে উৎসাহিত করছেন নেটিজেনরা।

এদিকে অভিনয়ে জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে। পেয়েছে ভূয়সী প্রশংসা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  জয়া আহসান   কৃষি   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close