রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
গণমাধ্যম
৬ মাসে সংবাদ প্রকাশের জন্য গোয়েন্দা সংস্থা ফোন করেনি : তথ্য প্রতিমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৩:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের বিষয়ে গণমাধ্যমকে কোনো গোয়েন্দা সংস্থা ফোন করেনি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এবং তার প্রতিফলন কোন গণমাধ্যমেও দেখেননি বলে উল্লেখ করেন তিনি। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা কোনো সংবাদ প্রকাশের বিষয়ে গণমাধ্যমকে চাপ বা নির্দেশনা দেয়নি। গণমাধ্যম স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।”

তবে রাষ্ট্রবিরোধী কোনো সংবাদ গণমাধ্যমে প্রকাশ বা প্রচার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করা প্রয়োজন।”


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close