সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
গণমাধ্যম
ভূঁইয়া সংবাদপত্র পরিবহনের স্বত্বাধিকারী আশরাফ উদ্দীন আর নেই
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৩০ এএম আপডেট: ২৬.০৮.২০২৬ ৯:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভূঁইয়া সংবাদপত্র পরিবহনের স্বত্বাধিকারী আশরাফ উদ্দীন মিলন ভূঁইয়া আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার রাত সাড়ে ১০টায় রাজধানীর রামপুরায় অনুষ্ঠিত হয়। পরে মরদেহ ময়মনসিংহের নান্দাইল উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

আশরাফ উদ্দীন মিলন ভূঁইয়ার মৃত্যুতে সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশন ও সংবাদপত্র শিল্প পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠন দুটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ভূঁইয়া সংবাদপত্র পরিবহন   সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশন   শোক   
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close