বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড      শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার      পাঠ্যবইয়ে ঠাঁই পাচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’      ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      
বিনোদন
এই পৃথিবীতে নিজের বলে কিছুই নেই : ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৫৯ এএম আপডেট: ২৭.০৮.২০২৬ ১২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোট পর্দা, বড় পর্দা কিংবা ওটিটি—অভিনয়ের সব ক্ষেত্রেই দর্শকের নজর কেড়েছেন তাসনিয়া ফারিণ। তবে এবার অভিনয় নয়, জীবনের বাস্তবতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়।’

জীবনের সবকিছুই একদিন ছেড়ে যেতে হয়—এমন উপলব্ধির কথাও তুলে ধরে ফারিন লেখেন, ‘তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’


ফারিণের এই ভাবনাময় বার্তায় ইতোমধ্যে ভক্তরাও একাত্মতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘এটা একটা চরম সত্য কথা লিখেছেন। বাস্তবতা হচ্ছে, আমরা অনেক কিছু জেনেও মানি না।’ আরেকজনের ভাষ্যে, ‘বাস্তব কথা বলেছেন।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তাসনিয়া ফারিণ। মায়ের আগ্রহেই অভিনয়ে আসা তার। পরের বছর মাশরাফি বিন মুর্তজার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। একই বছর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকের মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  তাসনিয়া ফারিণ   অভিনয়   সিনেমা   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close