বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
রাজধানী
হৃদরোগ ইনস্টিটিউটে মোবাইল চুরির অভিযোগে নারী ক্লিনার আটক
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৬:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে সাহেদা বেগম (৪৫) নামে এক নারী ক্লিনারকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ ঘটনা ঘটে।

আনসার সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের ছয় তলার ১২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডে ভর্তি এক রোগীর কাছ থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে সাহেদার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের আনসার টহল দল ঘটনাস্থলে যায়।

অনুসন্ধান চালিয়ে সাহেদাকে একটি মোবাইল ফোন ও একটি হুইলচেয়ারসহ আটক করা হয়। আনসার সদস্যরা তাকে হেফাজতে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক সাহেদা বেগমের বাড়ি বরগুনার আমতলী উপজেলার সাকারিয়া গ্রামে। তিনি মৃত নুর ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি মিরপুর-১ এলাকার স্টাফ কোয়ার্টারে বসবাস করেন বলে জানা গেছে।

অভিযানে আনসার সদস্য মো. আমিনুল হক, এপিসি রফিকুল ইসলাম, আনসার সদস্য সোহাগ রানা ও মো. কাইয়ুম অংশ নেন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মোবাইল   চুরি   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close