বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      ইরান যুদ্ধ নিয়ে নতুন সময়সীমা দিলেন ট্রাম্প      ঠাকুরগাঁও-১ আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৯ অক্টোবর      মহাখালীতে পুরাতন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট      ভোট টানতে ট্রাম্পের চমক, প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা      ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৮০-এর বেশি      
আবহাওয়া
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ২:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রূপ ধারণ করেছে। উপকূলে আছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে বড় বড় ঢেউ। সেই সঙ্গে আকাশ ঘন মেঘে ঢেকে রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র আরও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।

মৎস্য সংশ্লিষ্টরা জানান, গভীর সমুদ্রে থাকা অনেক মাছ ধরার ট্রলার এখনো উপকূলে ফিরে আসেনি। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে এসব ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার প্রয়োজন হতে পারে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর   লঘুচাপ   সমুদ্রবন্দর   সতর্ক সংকেত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close