সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
খেলাধুলা
এমবাপ্পে সেরা, তবে আমি ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য : ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের লড়াই ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। এ দৌড়ে ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের মূল নজর আটকে আছে দুই প্রজন্মের দুই সেরা তারকা—লামিন ইয়ামাল এবং কিলিয়ান এমবাপ্পের ওপর।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল মুভিস্টারের বিখ্যাত অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’-তে দেওয়া সাক্ষাৎকারে নিজের মতামত স্পষ্ট করেছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। স্পেনের সাবেক বিশ্বকাপজয়ী তারকা ভালদানোর সঞ্চালনায় এ সাক্ষাৎকারটি আগামী শুক্রবার পূর্ণাঙ্গভাবে সম্প্রচারিত হওয়ার কথা থাকলেও, সম্প্রচারের আগেই ফাঁস হওয়া কিছু চুম্বক অংশ ইতিমধ্যে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

ইয়ামালের মন্তব্য প্রকাশ করেছে সংবাদপত্র স্পোর্ট, ‘আমি ব্যালন ডি’অর কাকে দিবো? আমি সত্যিই মনে করি সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্ব সেরা। কিন্তু এ বছর আমি এটি পাওয়ার যোগ্য।’ 

স্পেনের বিশ্বকাপ জয়ী এ কিশোর তারকার চোখে দুই বিশ্বসেরা কে? উত্তর এড়িয়ে যানিনি তিনি, ‘আমার কাছে কিলিয়ান এমবাপ্পে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে।’

এর কয়েকদিন আগে এমবাপ্পেও নিজেকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে ঘোষণা করেন। তিনি বলেছিলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে ব্যালন ডি’অর পুরস্কারটি ভিন্ন কোনো খেলোয়াড়কে দেওয়া উচিত। অবশ্যই এর একটি দলীয় দিকও আছে, যা গুরুত্বপূর্ণ, কারণ ফুটবল একটি দলীয় খেলা। কিন্তু এটি একটি ব্যক্তিগত পুরস্কার।’

আগেও একবার নিজেকে ব্যালন ডি’অর প্রাপ্য দাবি করায় এমবাপ্পের সমালোচনা করেছেন কেউ কেউ। তা সত্ত্বেও সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একইসঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।’

আগামী ২৬ অক্টোবর ল্যান্ডের রাজধানী লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে এবার লন্ডনে এ আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যকেও ব্যালন ডি’অর জয়ের মাপকাঠি হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে ইয়ামালই এমবাপের চেয়ে বেশি এগিয়ে থাকবেন। দুজনের পায়েই গোল দেখা যাচ্ছে, কিন্তু বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন এবং চ্যাম্পিয়নও হয়েছিল।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুটবল   এমবাপ্পে   ব্যালন ডি’অর   ইয়ামাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close