সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
প্রিয় ক্যাম্পাস
রাকসু ভোটের প্রতিশ্রুতি পূরণে ৭২৫টি গাছ দিলেন রাবি শিক্ষার্থী আরিফ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে যত ভোট পাবেন, ততটি গাছ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ আলভী। নির্বাচনে জয়ী হতে না পারলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে এসেছেন তিনি। নিজের উপার্জনের অর্থে প্রথম ধাপে ৭২৫টি গাছ বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছেন এ শিক্ষার্থী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত কর্মসূচির মাধ্যমে ১১ প্রজাতির এ সব গাছ বিতরণ ও রোপণ কার্যক্রম শুরু হয়। 

কর্মসূচিতে কিছু গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। অধিকাংশ গাছ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প শাখার কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘রাকসু নির্বাচনের আগে আরিফ আলভী প্রতিশ্রুতি দিয়েছিলেন—জয়ী হোন বা না হোন, তিনি যত ভোট পাবেন, ততগুলো গাছ ক্যাম্পাসে দেবেন। তার এ পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম সুলতানা ঐশি বলেন, ‘প্রতিটি ভোটের বিপরীতে একটি করে গাছ দেওয়ার প্রতিশ্রুতি ছিল আরিফের। এটি একটি ইতিবাচক উদ্যোগ।’ 

তার কাছ থেকে একটি গাছ নিয়েছেন বলেও জানান তিনি।

আরিফ আলভী বলেন, ‘রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে তিনি ১ হাজার ৭২৫ ভোট পেয়েছি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ধাপে ১১ প্রজাতির ৭২৫টি গাছ দিয়েছি। গাছগুলো নিজের উপার্জনের অর্থে কেনা হয়েছে। ভবিষ্যতে দেশের ৬৪ জেলায় ১ হাজার ৭২৫টি করে গাছ দেওয়ার ইচ্ছা রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাকসু   প্রতিশ্রুতি পূরণ   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close